https://www.effectivegatecpm.com/s0n8za5bn?key=1c4b8f42418c8d05b80b6bd2568a44e7 অরিজিৎকে দেখতে লাগবে ১৬ লাখ টাকা!

Advertisement

অরিজিৎকে দেখতে লাগবে ১৬ লাখ টাকা!

 বাংলা ও হিন্দি গানের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনেক আগেই। কিন্তু তার খ্যাতি দিন দিন বাড়ছেই। তিনি হলেন ভারতীয় স্বনামধন্য গায়ক অরিজিৎ সিং।


আগামী বছর দেশেটির পুনেতে একটি কনসার্টে গাইবেন অরিজিৎ। তবে কনসার্টের টিকিটের দাম শুনলে চমকে উঠবে যে কেউ। অরিজিৎকে কাছ থেকে দেখার জন্য খরচ করতে হবে ১৬ লাখ টাকা! আর যদি বাইরে দাঁড়িয়ে বড় পর্দায় অনুষ্ঠান দেখেই স্বাদ মেটাতে চান, তবে খরচ পড়বে ৯৯৯ টাকা। এরপর ভিতরে কিংবা অনুষ্ঠান চত্বরের কাছাকাছি থাকতে চাইলে অঙ্কটা বাড়তেই থাকবে। ভিতরে রয়েছে মাত্র ৪০টি আসন। অরিজিতের শোয়ের টিকিটের দাম এত কেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। 
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, প্রিমিয়াম লাউঞ্জে বিলাসবহুল ব্যবস্থা রয়েছে। খাবার এবং সুরা নেওয়া যাবে ইচ্ছামতো। স্টার্টার এবং মিষ্টিমুখেরও ব্যবস্থা থাকবে। অর্থাৎ, প্রিয় গায়ককে কাছ থেকে দেখার পাশাপাশি প্রমোদ কিংবা সুখ থেকেও বঞ্চিত হবেন না দর্শক, সেই আয়োজন হচ্ছে পুনেতে। ভিতরের বিলাসবহুল আসনের টিকিটেও রয়েছে দামের পার্থক্য। প্রথম আসন যেখানে ১৬ লাখ টাকা, দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থটির দাম ১৪ লাখ। এরপর ১০ লাখেও বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। এমন বিশাল আয়োজনে আদৌ কি খুশি অরিজিৎ ভক্তরা? 
এক যুবক টুইট করে লিখেছেন, ‘অরিজিৎ সিংকে ভালোবাসি। কিন্তু এত তো খরচ করতে পারব না!’ কেউ কেউ আবার মন্তব্য করেছেন, ‘মুর্শিদাবাদের ছেলেটার এখন এত টাকার গরম!’ এছাড়া অনেকেই আবার হতাশ হয়েছেন।
সম্প্রতি নতুন ভূমিকায় দেখা গেছে গায়ক অরিজিৎকে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিজের স্কুলের পরিচালন সমিতির সভাপতি হয়েছেন শিল্পী। প্রাক্তন ছাত্রকে এই ভূমিকায় পেয়ে ভীষণ খুশি স্কুল কর্তৃপক্ষ। কাজের সূত্রে মুম্বাইয়ের অন্ধেরিতে থাকেন। তবে ভাগীরথীর পারের জন্মস্থানকে ভোলেননি অরিজিৎ। সময় পেলেই শেকড়ের টানে ছুটে যান মুর্শিদাবাদে।

Post a Comment

0 Comments