https://www.effectivegatecpm.com/s0n8za5bn?key=1c4b8f42418c8d05b80b6bd2568a44e7 দুই যুগ পর বড় পর্দায় ফিরছে ‘ইয়ে দিল আশিকানা’

Advertisement

দুই যুগ পর বড় পর্দায় ফিরছে ‘ইয়ে দিল আশিকানা’

 পুরোনো দিনের ভালোবাসার ছোঁয়া নিয়ে এবার বড় পর্দায় ফিরে আসছে ২০০২ সালের জনপ্রিয় রোমান্টিক সিনেমা ‘ইয়ে দিল আশিকানা’। ভ্যালেন্টাইন্স ডে-এর ঠিক আগের দিন, ১৩ ফেব্রুয়ারি, সিনেমাটি নতুন রূপে মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছে নির্মাতা সংস্থা ট্রু এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।

দুই যুগ পর বড় পর্দায় ফিরছে ‘ইয়ে দিল আশিকানা’

‘ফুল অউর কাঁটে’ খ্যাত পরিচালক কুকু কোহলি জানান, রোমান্টিক সিনেমার আবেগ আজও সমানভাবে জনপ্রিয়। নতুন প্রজন্মের দর্শককেও ছবির অনুভূতির সঙ্গে সংযোগ স্থাপন করতে দিতে ছবিটি পুনর্মুক্তি করা হচ্ছে। তিনি বলেন, “পুরনো জনপ্রিয় সিনেমা নতুন করে ফিরিয়ে আনা আজকাল একটি প্রবণতা, এবং আমাদের এই উদ্যোগ তারই অংশ।”

নির্মাতা সংস্থা আরও জানায়, আজকের দর্শকদের রুচি অনুযায়ী ছবিটি নতুন করে সম্পাদনা করা হয়েছে। আধুনিক ছোঁয়া থাকলেও ছবির আবেগ, রোম্যান্স ও নাটকীয়তা অক্ষুণ্ণ রাখা হয়েছে।

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন করণ নাথ ও জিভিধা শর্মা। গল্পে করণ তার প্রেমিকা পূজাকে বাঁচাতে সন্ত্রাসবাদীদের সঙ্গেও লড়াই করেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আদিত্য পাঁচোলি, রজত বেদি, জনি লিভার ও অরুণা ইরানি।

নির্মাতা শৈলেন্দ্র মাণ্ডোয়ারা জানান, ছবিটি ইচ্ছে করেই কখনও টিভি বা ওটিটি-তে মুক্তি দেয়া হয়নি, কারণ ‘ইয়ে দিল আশিকানা’ বড় পর্দাতেই উপভোগ করার মতো সিনেমা।

Post a Comment

0 Comments