শোবিজ অঙ্গনে বোল্ড লুক ও পোশাক নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। তবে এসব বিতর্ককে একেবারেই স্বাভাবিক বলে মনে করেন জনপ্রিয় ডিজে ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডিজে নাইরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পোশাক ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন তিনি।
ডিজে নাইরা বলেন, “ছোট পোশাক পরলে সবাই আনন্দ পায়—এটা অস্বীকার করার কিছু নেই। বোল্ড ড্রেস পরাটা এখন নরমাল বিষয়। একজন শিল্পী বা পারফর্মার হিসেবে আমি কী পরব, সেটা আমার ব্যক্তিগত পছন্দ।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে ফ্যাশন ও পোশাককে নেতিবাচক চোখে দেখার মানসিকতা বদলানো জরুরি। “পোশাক দিয়ে কাউকে বিচার করা ঠিক না। কাজ ও ট্যালেন্ট দিয়েই মানুষকে মূল্যায়ন করা উচিত,”—যোগ করেন নাইরা।
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বোল্ড লুকের কারণে আলোচনায় থাকেন এই ডিজে। সমালোচনার পাশাপাশি ভক্তদের ভালোবাসাও পাচ্ছেন সমানতালে। নাইরা মনে করেন, আত্মবিশ্বাস থাকলে যেকোনো লুকই সুন্দরভাবে উপস্থাপন করা যায়।
পোশাক নিয়ে নিজের অবস্থানে অটল থেকে তিনি বলেন, “আমি কাউকে আঘাত করার জন্য পোশাক পরি না, নিজের মতো থাকতে চাই বলেই পরি।”
ডিজে নাইরার এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ সমর্থন জানাচ্ছেন, আবার কেউ সমালোচনাও করছেন। তবে বিতর্কের মাঝেও নিজের ভাবনায় অনড় নাইরা।
0 Comments