সোশ্যাল মিডিয়ায় কুৎসিত ও শরীরকেন্দ্রিক মন্তব্যের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন অভিনেত্রী স্বস্তিকা। সম্প্রতি তার শরীরের একটি অংশ নিয়ে আপত্তিকর মন্তব্য ছড়িয়ে পড়লে, একটি ভিডিও বার্তায় স্পষ্ট ও আত্মবিশ্বাসী ভাষায় জবাব দেন তিনি।
ভিডিওতে স্বস্তিকা বলেন, একজন নারীর শরীর নিয়ে কটাক্ষ করা মানসিক দৈন্যতারই প্রকাশ। তিনি জানান, এই ধরনের মন্তব্য শুধু অপমানজনকই নয়, বরং সমাজে নারীর প্রতি অসম্মানকেই উসকে দেয়।ভিডিও প্রকাশের পরপরই নেটিজেনদের ব্যাপক সমর্থন পেয়েছেন স্বস্তিকা। অনেকেই মন্তব্যে তার সাহসী অবস্থানের প্রশংসা করছেন এবং বডি শেমিংয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছেন।
0 Comments