https://www.effectivegatecpm.com/s0n8za5bn?key=1c4b8f42418c8d05b80b6bd2568a44e7 ফটোশুটের চেঞ্জিং রুমে সীমা লঙ্ঘনের অভিযোগ, মুখ খুললেন নাজমি

Advertisement

ফটোশুটের চেঞ্জিং রুমে সীমা লঙ্ঘনের অভিযোগ, মুখ খুললেন নাজমি

 মডেল নাজমি জান্নাত ফের শোবিজের অন্ধকার দিক নিয়ে সরব হয়েছেন। সম্প্রতি তিনি ফেসবুকে শেয়ার করেছেন তার ছোট ভাই মাহমুদুল হাসানের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনা।

ফটোশুটের চেঞ্জিং রুমে সীমা লঙ্ঘনের অভিযোগ, মুখ খুললেন নাজমি

নাজমি জানান, একটি ফটোশুটের সময় নামকরা কোরিওগ্রাফার তার ভাইকে চেঞ্জিং রুমে ডেকে অশালীন প্রস্তাব দেন। ভাইয়ের ‘না’ করার পর তাকে শুট থেকে বের করে দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয়, “তোমাকে দিয়ে কিছু হবে না।” অভিযুক্তের নাম প্রকাশ না করলেও নাজমি ইঙ্গিত দিয়েছেন, পরিচিতি ও ক্ষমতার কারণে সবাই তাকে চেনে।

নাজমি আরও বলেন, দীর্ঘ সময় সম্মান বজায় রেখে কাজ করেছেন এবং কখনো কম্প্রোমাইজ করেননি। এখন তার ভাইয়ের সঙ্গে এমন ঘটনা ঘটায় তিনি চুপ থাকতে পারেননি।

তিনি শোবিজ ইন্ডাস্ট্রির জন্য প্রশ্ন তুলেছেন, “এই অসুস্থ অভ্যাস কবে থামবে? কবে ট্যালেন্টকেই যথাযথ মূল্য দেওয়া হবে?” নাজমি মনে করিয়ে দেন, ভালো মানুষদের জন্য শিল্পের পরিবেশ ইতিবাচক হলেও, কিছু ক্ষমতাধর ব্যক্তির কারণে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশ দূষিত হচ্ছে।

Post a Comment

0 Comments