দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও ভক্তদের নজর কেড়েছেন। বর্তমানে মালয়েশিয়ায় অবকাশ যাপন করছেন তিনি। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন একগুচ্ছ গ্ল্যামারাস ছবি, যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘শীত নাই’ ।
ছবিতে দেখা যায় পরীমণি ছোট প্যান্ট এবং স্লিভলেস টপসে সমুদ্রতীরবর্তী হোটেলের ব্যালকনিতে ফুরফুরে মেজাজে পোজ দিয়েছেন। চোখে স্টাইলিশ রোদচশমা ও পটভূমিতে নীল সমুদ্র—সব মিলিয়ে একটি দারুণ সমুদ্রতীরবর্তী অবতার।
ফেসবুকে ছবিগুলো শেয়ার হতেই ভক্তরা প্রশংসার বন্যা ফেলেছেন। একজন লিখেছেন, “সবসময়ের মতোই অনন্যা।” আরেকজন মন্তব্য করেছেন, “আপনার হাসিটাই সব সৌন্দর্য বাড়িয়ে দেয়।”
এর আগে শীতকালে বরিশালের শৈশবের স্মৃতি উপভোগ করতে ছুটে গিয়েছিলেন পরীমণি। প্রতি বছর এই সময় তিনি সেখানে যান, শৈশবের মধুর মুহূর্তগুলো পুনরায় অনুভব করতে।
0 Comments